ঝালমুড়ি মশলা/ Jhalmuri Masala ( ২৫০ গ্রাম )

৳ 250.00

Description

★★★ তথ্য ঝালমুড়ি মশলা:
হোম মেইড যেকোনো খাবারের প্রতি আমাদের আকর্ষণের বিশেষ কারণ হচ্ছে হাইজেইন মেইনটেইন করে তৈরী করা হয়। সে কারণেই বাহিরে যেখানে সেখানে ঝালমুড়ি মাখা কিনে খাওয়ার সুযোগ থাকলেও আমরা সবার স্বাস্থ্য এবং জিভের স্বাদের কথা মাথায় রেখেই বাসাতেই হাইজেইন মেইনটেইন করে তৈরী করেছি মজাদার ২ টা স্বাদের ঝালমুড়ি মশলা।

উপকরণ:
আমাদের প্রতিটি ঝালমুড়ি মশলা তৈরী হয় খাঁটি সরিষার তেল এবং বিভিন্ন রকম প্রায় ১৫-২০ ধরণের মসলার সংমিশ্রণে। সেই সাথে আচারি ঝালমুড়ি মসলায় পাবেন দেশীয়ভাবে তৈরী আচারের একটা স্বাদ এবং ঘ্রাণ। যারা আচার লাভার আছেন তাদের জন্য মুড়ির সাথে এই স্বাদ জিভে জল নিয়ে আসাবে।

আবার রসুনের ঝালমুড়ি মসলায় পাবেন দেশীয় রসুনের একটা স্বাদ এবং ঘ্রাণ। যারা রসুন লাভার আছেন, রসুনের ঘ্রাণ যাদের খুবই পছন্দ তাদের জন্য মুড়ির সাথে এই স্বাদ জিভে জল নিয়ে আসাবে।

কেন আপনি ঝালমুড়ি মশলা কিনবেন?
বাসায় বসেই যখন তখন একা অবসরে/বন্ধুদের আড্ডায়/পরিবারের সঙ্গে/অফিসে মজা করে মুড়ি মাখিয়ে খেতে পারবেন। বাড়িতে একটা ঝালমুড়ি মশলার বয়াম থাকলে যেকোনো সময় ঝাল খাবারের ক্রেভিংস সহজেই মেটানো যায়।

বেসিক ফুড আপনাকে কিভাবে হেল্প করছে?
বাহিরের ঝালমুড়ি মাখাতে যে মসলা-তেল ব্যবহৃত হয় তাতে বেশিরভাগই খোলা সয়াবিন বা পাম তেল ইউজ করা হয় এবং ২-৪ রকমের কিছু মসলা। সেখানে আমরা খাঁটি দেশী সরিষার তেল এবং প্রায় ১৫-২০ ধরণের মসলা ব্যবহার করি। সাথে রয়েছে ২ টা ভিন্ন স্বাদের এক্সপেরিয়েন্স। স্বাদের এই ভেরিয়েশনটা আমরাই এনেছি কেননা আমরা আপনাকে বুঝি। যখন যে স্বাদটা চান সেটাতেই আপনি ইনজয় করতে পারবেন।

বাহিরে কাগজের ঠোঙায় অল্প একটু খেয়ে মনকে আর কত স্বান্ত্বনা দিবেন? সেই সাথে কাগজের ঠোঙায় লেখা কলমের কালিতে থাকা পয়জন মুড়ির সাথে আপনার পেটেতো ঢুকছেই। তাই বাড়িতে নিজের পছন্দ মত উপকরণ দিয়ে আরামে উপভোগ করতে পারেন সুন্দর কিছু মুহূর্ত।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঝালমুড়ি মশলা/ Jhalmuri Masala ( ২৫০ গ্রাম )”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery